মোস্তাফিজের প্রত্যাবর্ত / ঢাকা প্রিমিয়ার লিগ ২৩/৩

0
174
bissobarta
www.bissobarta.com

ঢাকা প্রিমিয়ার লিগে মোস্তাফিজুর রহমানের ২ বলে প্রথম ওভারেই পেলেন ২ উইকেট।

বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগেই ৩ উইকেটে পেয়েছেন ২৩ রান। প্রিমিয়ার লিগে মোস্তাফিজের প্রত্যাবর্তনটা আরও ভালো হতে পারত কি না, সেই উত্তর আর জানার উপায় নেই।

৭ ওভারও পুরোপুরি বল করতে পারেননি। এর পরই বৃষ্টি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাঁর দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব গাজী গ্রুপের বিপক্ষে ডিএল পদ্ধতিতে হেরেছে ২১ রানে। বৃষ্টিবাধায় গাজী গ্রুপ ক্রিকেটার্স-শাইনপুকুরের ম্যাচ নেমে আসে ৪৮ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা শাইনপুকুর শুরুতেই পড়ে ব্যাটিং–বিপর্যয়ে। টপ অপর্ডারে সাদমান ইসলামের ৪০ আর লেজের দিকে দোলোয়ার হোসেনের ৪০ রানের ইনিংস শাইনপুকুরকে এনে দেয় ৯ উইকেটে ১৭৭ রানের স্কোর।

২৫ রানে ৪ উইকেট নিয়ে গাজী গ্রুপের সফলতম বোলার সানজিত সাহা। ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মোস্তাফিজের বোলিং–তোপের পড়ে গাজী গ্রুপ।

প্রথম ওভারেই বাঁহাতি প্লেয়ার তুলে নেন ২ উইকেট। অবশ্য তাঁর তৃতীয় শিকার মেহেদি হাসানের উইকেট নিয়ে অসন্তুষ্ট আছে গাজী গ্রুপ। শাইনপুকুর ২১.৫ ওভারে ৪ উইকেটে ১০৬ রান তোলার পর আবারও বৃষ্টি। পরে আর খেলা না হলে বৃষ্টি আইনে ২১ রানের জয় পায় গাজী গ্রুপ। শামসুর রহমান অপরাজিত ছিলেন ৫৩ রানে।

আপনার মতামত দিন