গভীর রাতে মায়ের সহযোগিতায় মেয়ে গণধর্ষণের শিকার

0
272
গভীর রাতে মায়ের সহযোগিতায় মেয়ে গণধর্ষণের শিকার
গভীর রাতে মায়ের সহযোগিতায় মেয়ে গণধর্ষণের শিকার

বিশ্ববার্তা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মায়ের সহযোগিতায় গভীর রাতে এক গৃহবধূ (৩২) গণধর্ষণের শিকার হয়েছেন। গৃহবধূকে ধর্ষণে সহযোগিতা করায় গৃহবধূর মা ও সাবেক দুই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরোও পড়ুন: দেবিদ্বারে হিন্দু সংখ্যালঘু পরিবারের উপর হামলা

মঙ্গলবার(১৯মে) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণের অভিযোগে নিজের মা সহ ছয়জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।মামলার দিন রাতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২০ মে) সকালে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গণধর্ষণের ওই মামলায় গ্রেফতারকৃতরা হলেন- কাকরাজান ইউনিয়নের তৈলধরা গ্রামের বাসিন্দা গণধর্ষণের শিকার গৃহবধূর মা, প্রথম স্বামী ও সখীপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল কাদের (৫৫) এবং কচুয়া গ্রামের বাসিন্দা দ্বিতীয় স্বামী আবদুর রহমান (৩৯)। বুধবার তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে মেয়েকে কবিরাজ বাড়িতে যাওয়ার কথা বলে উপজেলার কীর্ত্তণখোলা ধুমখালি বেইলি ব্রিজের কাছে নিয়ে যান মা। সেখানে মোটরসাইকেলযোগে হেলমেট পরা দুই যুবক এলে মেয়েকে তাদের হাতে তুলে দেন তিনি (মা)।

পরে পৌর শহরের একটি পরিত্যক্ত দোকানে আটকে রেখে সাবেক স্বামী আবদুল কাদের ও আবদুর রহমানসহ পাঁচজন মিলে পালাক্রমে গৃহবধূকে গণধর্ষণ করেন।

এ সময় গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে ধর্ষকরা তাকে রেখে পালিয়ে যান।পরে রাত ১টার দিকে বিবস্ত্র অবস্থায় পাশের এক বাড়িতে গেলে ওই বাড়ির লোকজন গৃহবধূকে কাপড় দেন।

ওই বাড়ির লোকজন গৃহবধূর বর্তমান স্বামীকে   খবর দিলে তিনি এসে স্ত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয় বলেন, গৃহবধূর দেয়া তথ্যের ভিত্তিতে ধর্ষণে সহযোগিতা করায় মা ও সাবেক দুই স্বামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপর ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শারীরিক সমস্যা থাকায় আগামী ২৭ মে ডাক্তারি পরীক্ষা করা হবে জানিয়েছেন চিকিৎসক।সুত্র : জাগো নউজ

আপনার মতামত দিন