করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যুসহ মোট মৃত্যেুর সংখ্যা ১০৪৯

0
463
করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যুসহ মোট মৃত্যেুর সংখ্যা ১০৪৯
করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যুসহ মোট মৃত্যেুর সংখ্যা ১০৪৯

করোনা আপডেট: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বে বাংলাদেশেও বাড়ছে এর বিস্তার ।এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের, নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৮৭ জন।এবং সুস্থ হয়েছেন আরও ৮৪৮ জন।

এখন পর্যন্ত সারাদেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১০৪৯ জনের, আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫২ জন, এবং এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন।

তিনি আরও জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, রাজশাহী বিভাগে চার জন, সিলেট বিভাগে তিন জন, বরিশাল বিভাগে দুই জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে দেশে ৫৫টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি।

তিনি আরো জানান, নতুন করে যারা মারা ৩৭ জনের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী সাত জন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাড়িতে মারা গেছেন ৯ জন। মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন।

মৃত্যুবরণকারী ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, রাজশাহী বিভাগে চার জন, সিলেট বিভাগে তিন জন, বরিশাল বিভাগে দুই জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৪৫২৮০৯ হাজারের বেশি। এর মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪১৮৯১৯ হাজার।

আপনার মতামত দিন