কমলগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধন

0
6
কমলগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধন
কমলগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১ টায় ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসয় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আহমেদ,কমলগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম,ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান কান্তি রায়, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাম ইবনে খতিব, মিলার কানু চন্দ্র প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব জানান, এবছর কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামে বোরো ধান, সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৪৯১ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২৩৫ টন সংগ্রহ করা হবে।

উল্লেখ্য যে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের কিছু এলাকার বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের সহায়তায় সরকার এই সংগ্রহ অভিযান দ্রুত শুরু করার উদ্যোগ নিয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, প্রকৃত কৃষকরা যাতে মধ্যস্বত্বভোগীদের হয়রানি ছাড়া সরাসরি গুদামে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করা। 

আপনার মতামত দিন