জেলা ছাত্রলীগ সভাপতি মারধর, স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে | মুন্সীগঞ্জ

0
175
জেলা ছাত্রলীগ সভাপতি মারধর, স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে
জেলা ছাত্রলীগ সভাপতি মারধর, স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে

ডেস্ক বার্তা: মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল মৃধাকে মারামারি, স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন।

এর আগে শনিবার সন্ধ্যায় তার বিরুদ্ধে মারধর, স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ এনে সদর থানায় মামলা দায়ের করেন টরকী গ্রামের রেহানা বেগম নামের এক নারী। রাতে মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরোওে পড়ুন: অপহরণকারীদের গাড়ি থেকে লাফিয়ে পড়ে জীবন রক্ষা পেলো দশম শ্রেণীর এক ছাত্রী

বাদী রেহানা বেগম বলেন, বৃহস্পতিবার (২৭ জুন) আমার বাড়িতে এসে আমাকে মারধর করেন ফয়সাল মৃধা। এসময় দোকানে থাকা টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান তিনি ও তার লোকজন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন ঢাকা টাইমসকে জানান, ভুক্তভোগী এক নারীর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরোও বলেন, তার বিরুদ্ধে মারধর স্বর্ণালংকার ও দোকান থেকে টাকা চুরির অভিযোগ করা হয়েছে। মামলায় ছয় আসামির মধ্যে ফয়সাল প্রধান আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন