গোপালগঞ্জ এক সংবাদিকের উপর দুর্বৃত্তের হামলা

0
171
গোপালগঞ্জ এক সংবাদিকের উপর দুর্বৃত্তের হামলা
গোপালগঞ্জ এক সংবাদিকের উপর দুর্বৃত্তের হামলা

বিশ্ববার্তা ডেস্ক: এটিএন বাংলা ও এটিএন নিউজের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সংবাদিক চৌধুরী হাসান মাহমুদের উপর দুর্বৃত্তরা হামলা করেছে।পেশাগত দায়িত্বপালন শেষে অফিসে ফেরার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে

রোববার (৪মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুকসুদপুর উপজেলা থেকে সংবাদ সংগ্রহ করে গোপালগঞ্জ শহরে ফেরার পথে বানিয়ারচর বৌবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আরোও পড়ুন: রাজশাহীতে এক পুলিশ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়েছে

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এ সময় তার ব্যবহৃত ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন, মানিব্যাগ ও পকেটে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় হামলাকারী দুর্বৃত্তরা।

এ ঘটনায় গোপালগঞ্জ জেলার কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনায় তীব্র নিন্দা ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ বলেন, “মুকসুদপুর উপজেলা থেকে ত্রাণ বিতরণের সংবাদ সংগ্রহ করে আমি গোপালগঞ্জ শহরে ফিরছিলাম। বানিয়ারচর বৌবাজার এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত আমার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেল থেকে আমাকে নামিয়ে বেধড়ক মারধর করে। আমার কাছে থাকা ক্যামেরা, মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা।

তিনি আরো বলেন, চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা।”

এ বিষয়ে মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন