৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

0
141
৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক বার্তা: কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় র‌্যাবের এক অভিযনে ৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটক জাকির কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্দরকিল্লা মোড়ে একটি অভিযান চালানো হয় সেসময ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরোও বলেন, জাকির বিক্রির উদ্দেশ্যে বাঁশখালী থেকে ইয়াবা নিয়ে আন্দরকিল্লায় এসেছিল তখন আমাদের কাছে খবর আসলে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

আপনার মতামত দিন