আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল রহিমের উদ্দোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

0
258
আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল রহিমের উদ্দোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল রহিমের উদ্দোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃজাবেদুল ইসলাম,আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি :বৈশ্বিক জনজীবনে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ, অসহায়, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল রহিমের নেতৃত্বে পবিত্র রমজানের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় আম্পানের ১৫ ঘণ্টার তাণ্ডব ২৬ জেলায় ক্ষয়ক্ষতি

শুক্রবার ( ২২ মে ) বিকাল ৩ টায় আনোয়ারা ১ নং বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক আমুর পাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্দোগে অসহায়, দুস্থ, কর্মহীন ১৫০ পরিবারের মাঝে পবিত্র রমজান মাসের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণের সহযোগিতায় করেন, আমুর পাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য আবদুল মান্নান , আবদুল রহিম , আজগর আলী , জাহেদ , নুর উদ্দিন , মোহাম্মদ মিজান , গিয়াস উদ্দিন।

ইফতার সামগ্রী বিতরণ সময় আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল রহিম বলেন, করোনা ভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে মানুষ অসহায় কর্মহীন হয়েছে পড়েছে। তাই গোপনের তালিকা করে ফটোসেশন ছাড়া অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা দূর্যোগে সমাজে বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানো আহবান জানাচ্ছি।

আপনার মতামত দিন