৪ জন পাচারকারীসহ ২৩ রোহিঙ্গা নারী উদ্ধার

0
183
bissobarta.com
২৩ রোহিঙ্গা নারী উদ্ধার

বিশ্ব বার্তা ডেস্ক: য়ানমারে নির্যাতনের মুখে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের কাজ দেওয়ার কথা বলে বিদেশে পাচার করে দিচ্ছে এদল নারী পাচারকারী চক্র।

রোহিঙ্গা নারীদের দেশের বিভিন্ন জায়গায় নিয়ে চাকুরি দেয়ার কথা বলে বিদেশি দালালের কাছে বিক্রি করা হচ্ছে। গত এক বছরে ২৩ নারীকে তিন দফায় মালয়েশিয়ায় পাচার করেছে এই পাচারকরী চক্র।

পাচারকৃত প্রত্যেককে প্রত্যেক রোহিঙ্গা নারীকে ৪ থেকে ৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। সর্বশেষ একই চক্রের পাচারের প্রস্তুতিকালে আরও ২৩ নারীকে উদ্ধার করে কক্সবাজারের ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ।

এসময় পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয় বলে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গত বৃহস্পতিবার(১৬মে) ওই চারজনের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে চারজনকেই কারাগারে পাঠিয়েছে আদালত।

আটককৃত চারজন আসামি হলেন আইয়ুব মোস্তাকিম, তার স্ত্রী আসমা, ওয়ালিদ হোসেন কাজল ও তোফাজ্জল হোসেন ভূঁইয়া। পুলিশের ধারণা, আইয়ুব ও আসমা রোহিঙ্গা।

ডিবির পশ্চিম বিভাগের উপকমিশনার মোখলেছুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে আইয়ুব মোস্তাকিম, ওয়ালিদ হোসেন কাজল ও তোফাজ্জল হোসেন ভূঁইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা কীভাবে রোহিঙ্গা নারীদের ক্যাম্প থেকে বের করা হতো, ঢাকায় এনে কোথায় রাখা হতো ও পাসপোর্ট সংগ্রহ করে কীভাবে মালয়েশিয়া পাচার করা হতো, সেসব বিষয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আপনার মতামত দিন