রানীশংকৈলে মোবাইলকোর্টে অর্থদন্ড

0
147
রানীশংকৈলে মোবাইলকোর্টে অর্থদন্ড
রানীশংকৈলে মোবাইলকোর্টে অর্থদন্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিনটি মামলায় ১৩ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড করা হয়।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ছদ্দবেশে উপজেলার মীরডাংগী, সন্ধ্যারই ও নেকমরদে এ অভিযান পরিচালনা করেন উপজেলার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা ।

 জানা যায়, সরকারি আইন অমান্য করে উপজেলার মীরডাংগী বাজার মাঠে  অহেতুক আড্ডা ও বিকেল ৫ টার পর দোকানপাট খুলে রাখার অপরাধে মোবাইলকোর্টে এ অর্থদণ্ড করা হয় । 

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা বলেন,  ‘এ সময় করোনভাইরাসের কারণে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেওয়া এবং নিয়মবর্হিভূতভাবে দোকানপাট খুলে রাখার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের অর্থদণ্ড করা হয়েছে’।[সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, ঠাকুরগাঁও,]

আপনার মতামত দিন