বিশ্ববার্তা ডেস্ক: ভারতে বিজেপির বিরুদ্ধে পুলিশকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের এক খবরে বলা হয়েছে, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দেশটির ক্ষমতাসীন বিজেপি পুলিশের উপর এ হামলা চালায়। এতে তিন পুলিশকর্মী আহন হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপির বিজয় মিছিলকে ঘিরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সোমবার পশ্চিমবঙ্গের কেশপুরের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুরে এই ঘটনা ঘটেছে।
গ্রাম পঞ্চায়েতের কার্যালয়টি এনায়েতপুরের বিশ্বনাথপুরে অবস্থিত। সেখানকার পুলিশ ফলপ্রকাশের পরে তাদের ক্যাম্প তৈরি করেন। সোমবার দুপুরে পুলিশের ঐ ক্যাম্পগুলোতে বিজেপির একটি দল চড়াও হয়।
সরিফ আলি খান, নিশিকান্ত রায় ও উকিল মুর্মু নামে তিন পুলিশ কর্মকর্তা ক্যাম্পের সামনে ছিলেন। ঐ তিন পুলিশ কর্মকর্তার উপর বিজেপির লোকেরা মারধর করার অভিযোগ উঠে এবং তাদেরকে কেশপুর হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয় হয় বলে বারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
আরোও পড়ুন: আফগানিস্তানে ঈদের জামাতে বোমা হামলা নিহত-২
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘পুলিশ কর্মীদের মারধরের ঘটনায় জড়িতদের খোঁজ চলছে এবং পুলিশকে যে মারা হয়েছে এতে কোন সন্দেহ নাই। কিন্তু বিজেপির লোকেরা ঐ হামলার ঘটনাটি প্রত্যাখান করেন।












