আফগানিস্তানে ঈদের জামাতে বোমা হামলা নিহত-২

0
221
আফগানিস্তানে ঈদের জামাতে বোমা হামলা নিহত-২
আফগানিস্তানে ঈদের জামাতে বোমা হামলা নিহত-২

বিশ্ব বার্তা ডেস্ক: আফগানিস্তানের বাগলান প্রদেশে ঈদুল ফিতরের নামাজের জামাত চলাকালে মুসল্লিদের উপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এ বোমা হামলায় ঘটনাস্থলে ২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই।

আফগানিস্তানের শাফাকনা বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলে বাগলান প্রদেশের প্রাচীন উপশহর নাহরাইনে সংঘটিত ওই সন্ত্রাসী বোমা হামলায় ২ জন নিহতসহ আরও ১৪ জন মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংস্কাজনক।

আরো পড়ুন:  ঈদের দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জন

কে বা কারা এই হামলা করেছে তা এখোন জানা যায়নি। ওই হামলার দায় এখন কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

আপনার মতামত দিন