রাণীশংকৈলে ট্রাকে আগুন

0
230
রাণীশংকৈলে ট্রাকে আগুন
রাণীশংকৈলে ট্রাকে আগুন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের শিবদিঘী কৃষি ব্যাংক মোড়ে মহাসড়কের উপর খড়ভর্তি ট্রাকে বিদ্যুতের তার লাগে আগুন ধরে যায়।

আরোও পড়ুন: আনোয়ারায় রোগীদের বিনামূল্যে পরিবহন সেবা দিচ্ছে আওয়ামীলীগ নেতা এম.এ রশিদ

বৃহস্পতিবার ২ এপ্রিল বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সাভিসের সাব ইনর্চাজ মোনায়েম আলী জানান, ‘উপজেলার রামপুর থেকে খড়ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট/২২-৪৩৭৯) ঢাকার উদ্দ্যেশে রওনা হলে শিবদিঘী কৃষি ব্যাংক মোড়ে ফোরফোরটি বিদ্যুত লাইনের তারে লেগে আগুন ধরে যায়।

এসময় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই’।এ দিকে রাণীশংকৈল থানার এসআই আহসান হাবিব জানান, বিদ্যুতের লাইনে তারে ট্রাকটির খড় লেগে যাওয়ায় আগুন ধরে।পরে তা ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রনে আনে।[সফিকুল ইসলাম শিল্পী]

আপনার মতামত দিন