পুকুরে শত্রুদের দেয়া বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার ক্ষতি নয়াদিল আখাউড়া

0
165
bissobarta.com
bissobarta

মোঃজুয়েল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আখাউড়ায় নয়াদিল গ্রামে পুকুরে শত্রুদের দেয়া বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার ক্ষতি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নয়াদিল গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুর মালিক।

গতকাল বৃহস্পতিবার রাতে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের মোঃ সেলিম মিয়া’র মাছের ১৬ বিঘার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

ঐ পুকুরের মালিক চাষী মোঃ সেলিম মিয়া জানান, “গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আমরা পুকুর পারে পাহারায় ছিলাম। রাত আনুমানিক প্রায় সাড়ে ১২টার দিকে মোঃ মাসুম মিয়া ও তার লোকজন মাছ ধরার জন্য আসলে আমি বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তার সঙ্গে লোকজন বেশি হওয়ায় তাকে বাধাদিয়ে রাখতে পারিনি। পরে সে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় লোকজন ছুটে আসলে তিনি সেখান থেকে চলে যায়।”

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান এই পুকুরটি নিয়ে দুই মালিকের মধ্যে অনেক দিনের দন্ধের জের ধরে এ ঘটনাটি হয়েছে বলে মনে করেন। অভিযুক্ত মাছুমের সংঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান আমি পুকুরের অবস্থা দেখতে গেলে সেলিম মিয়ার লোকজন আমাকে আক্রমন করে, পরে টহল পুলিশ এসে আমাকে নিরাপদ ভাবে নিয়ে যায়।

পুকুরের কিছু অংশের মালিক মাছুম মিয়া আর বাদবাকী অংশের মালিক হল সেলিম মিয়া। বর্তমান পুকুরের চাষী মোঃ সেলিম মিয়া বলেন, তিন মাস পূর্বে পুকুরে প্রায় সাত লক্ষ টাকার মাছ ফেলাই এবং প্রায় তিন লক্ষ টাকার খাবার দেয়, এত টাকার মাছের অকাল এই ক্ষতিতে তিনি মানসিকভাবে অনেকটায় ভেঙ্গে পরেন।

তিনি আরো বলেন, আমি পুকুরে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। সকাল পর্যন্ত কিছু মাছ বেঁচে ছিলো তা গ্রামের প্রতিবেশীরা বিভিন্ন ভাবে লুট করে নিয়ে যায়।আমার পুকুরে রুই, কাতল, তেলাপিয়া, গ্রাসকার্পসহ বিভিন্ন প্রকারের মাছ ছিল।তথ্য- আবির

আপনার মতামত দিন