পবিত্র ঈদ উপলক্ষে সব ধরনের পরিবহন ভাড়া ফ্রি ঘোষণা-তুরস্ক

0
165
পরিবহন ভাড়া ফ্রি
পবিত্র ঈদ উপলক্ষে সব ধরনের পরিবহন ভাড়া ফ্রি ঘোষণা-তুরস্ক

বিশ্ববার্তা ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের পরিবহন ভাড়া ফ্রি ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে তুরস্কে সব ধরনের পরিবহন বিশেষ করে বাস মেট্রোরেল এবং লঞ্চ এর ভাড়া ফ্রি করে দেওয়া হয়। সুত্র: ডেইলি সাবাহ

তুরস্ক সরকার তাঁর দেশের জনসাধারণের ঈদকে উপভোগযোগ্য করে তোলার লক্ষে প্রতিবছর বেশ কয়েকটি পরিবহনের ভাড়া ৩দিন ফ্রি ঘোষণা করা হয়।এসময় বিশেষ করে বাস মেট্রোরেল ও লঞ্চ এর ভাড়া সম্পূর্ন ফ্রি করে দেওয়া হয়।

দেশটির এমন ঘোষণার আওতায় শুধুমাত্র তুরস্কের নাগরিক নয় বরং তুরস্কে বসবাসরত সকল দেশের নাগরিক এই সুবিধা ভোগ করে থাকেন।

এমন উদ্ধ্যোগে তুরস্কের জনসাধারন অনেক খুশী।তারা বলেন, “আমরা আমাদের প্রেসিডেন্টের দীর্ঘায়ু কামনা করি।” সত্যিই আমাদের প্রেসিডেন্ট অনান্য দেশের প্রেসিডেন্টের চেয়ে আলাদা।

আরোও পড়ুন: মার্কিন যুদ্ধজাহাজ চাইলে ডুবিয়ে দিতে পারে হুঁশিয়ারি ইরান

এছাড়াও আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্ক দিবস উপলক্ষে প্রতিবছর ৫০% ভাড়া নেওয়া হয়।এবছর কামাল আতাতুর্ক দিবস উপলক্ষে রবিবার পুরো ভাড়াই ফ্রী করে দেওয়া হয়েছিল।

আপনার মতামত দিন