কমলগঞ্জে এক সাংবাদিকসহ আরো ৬ জন নতুন করোনা আক্রান্ত

0
250
কমলগঞ্জে এক সাংবাদিকসহ আরো ৬ জন নতুন করোনা আক্রান্ত
কমলগঞ্জে এক সাংবাদিকসহ আরো ৬ জন নতুন করোনা আক্রান্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টার ফলাফলে শিশু, সাংবাদিক ও শিক্ষক সহ আরো ৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

আরো পড়ুন: গভীর রাতে মায়ের সহযোগিতায় মেয়ে গণধর্ষণের শিকার

এদের মধ্যে উপজেলা সদরে একজন ও শমসেরনগর ইউনিয়নে ৫ জন আক্রান্ত হয়েছেন।কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এ সত্যতা নিশ্চিত করেছেন।

জানাযায়,গত ১৩ মে প্রাপ্ত ফলাফলে মৌলভীবাজার সদর হাসপাতালে কর্মরত কমলগঞ্জের শমসেরনগরে বসবাসকারি নার্স লাকী রানী দেব করোনা আক্রান্ত হয়েছিলেন।এরপর তাকে নিজ বাসায় আইসোলেশনে রেখে কয়েকদিন পর তার ও তার ভবনের আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে প্রাপ্ত ফলাফলেদেখা যায় নার্স লাকী রানী দেবের করোনা নেগেটিভ কিন্তু তার ৭ বছর বয়সী মেয়ে করোনা পজেটিভ আসে।ঐ ভবনের নিচ তলায় বসবাসকারি এক গৃহিনীও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

এছাড়াও অত্র এলাকায় বসবাসকারি দুইজন স্কুল শিক্ষক ও অন্য এলাকায় বসবাসকারি একজন সাংবাদিক করোনায় আত্রান্ত হয়ছেন।

এছাড়াও উপজেলা সদরের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ছেন।কমলগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট ১৫ জন করোনায় আক্রান্ত হলেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, গত ২৪ ঘন্টার প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে এক শিশু কন্যা, এক সাংবাদিক ও দুই স্কুল শিক্ষক সহ পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি আরো বলেন, আক্রান্তদের সবার বাড়ি লকডাউন করে তাদের একটি কক্ষে আইসোলেশনর রাখার ব্যবস্থা করা হবে।

আপনার মতামত দিন