এবার চট্টগ্রামের এক যুবক কে দিন দুপুরে প্রকাশ্য কুপিয়েছে সন্ত্রাসীরা

0
191
এবার চট্টগ্রামের এক যুবক কে দিন দুপুরে প্রকাশ্য কুপিয়েছে সন্ত্রাসীরা
ভিডিও থেকে সংগৃহিত

ডেস্ক বার্তা: এবার চট্টগ্রামের একটি কলোনিতে মহসীন নামে এক যুবক কে দিন দুপুরে প্রকাশ্য কুপিয়েছে সন্ত্রাসীরা ও স্টাম দিয়ে পিটিয়ে আহত করেছে তারা। মহসীনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার ( ৩০ জুন) বিকেল ৫ ঘটিকায় বিশ্ব কলোনি এন ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েলে তা সবা সামনে আসে।

আহত মহসীন ৯ নং উত্তর পাহাড়তলি আওয়ামী লীগ নেতা সরোয়ার মোরশেদ কচি সমর্থক। স্থানীয়রা জানান বিকেল আনুমানিক ৫ টার দিকে একদল সন্ত্রাসী মহসীনের উপর অতর্কিত হামলা কর এলোপাথাড়ি কুপায় ও স্টাম দিয়ে পিটিয়ে যখম করে চলে যায়।

আরোও পড়ুন: দুষ্কৃতীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে তৃণমূলকর্মীকে খুন

পরে স্থানীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান বেশকিছুদিন ধরে স্থানীয় কাউন্সিলর জহরুল আলম জসিমের সমর্থক ও আওয়ামী লীগ নেতা সরোয়ার মোরশেদ কচি সমর্থকদের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেষারেষি ছিল।

এইদিকে রাজনীতির প্রতিহিংসার কারণে মহসীনকে দিন দুপুরে প্রকাশ্য হত্যার উদ্দেশ্য কাউন্সিলরের সমর্থকরা কুপিয়েছে বলে অভিযোগ করেন ৯ নং উত্তর পাহাড়তলি যুবলীগ সভাপতি আব্দুল ওয়াজেদ খান রাজিব। তিনি বলেন এর আগে (২৯জুন) রাতে মহসীন ও কাউন্সিলর সমর্থক যুবলীগ নেতা জুয়েলের সাথে বাকবিতণ্ডায় জড়ায় সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই ঘটনা।তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

তিনি কয়েক জনের আক্রমণকারীর নাম উল্লেখ করে বলেন কাউন্সিলরের সমর্থক, জুয়েল জলদস্যু, খোকন জলদস্যু, পারভেজ, ফারহান, রাব্বি, তুহিন আরো অজ্ঞাত কিছু সন্ত্রাসীরা দিন দুপুরে এলাকায় ঢুকে প্রকাশ্য কুপিয়েছে সন্ত্রাসীরা পরে মহসীনকে মৃত ভেবে ফেলে চলে যায়।

আরোও পড়ুন: অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ১৮ বছরের বলিউড নায়িকা জায়রা ওয়াসিম

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত অভিজান পরিচালনা করে ৫ জনকে আটক করেছে বলে জানিয়েছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।গ্রেপ্তারকৃতরা হলো মো. সাজু (২৪), মো. তারেক (১৮), মো. বেলাল হোসেন (২০), মোহাম্মদ মিরাজ (১৮) ও মো. মাসুদ (১৮)। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।জাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিশ্বকলোনী এলাকার বাসিন্দা।

আপনার মতামত দিন