স্টাফ রিপোর্ট : শ্রীমঙ্গল উপজেলা ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামে স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে শুক্রবার ভোররাতে স্বামী আলতাফ মিয়া, তার স্ত্রী রুবি আক্তারের, বাবার বাড়িতে আগুন দিয়েছেন।
পেট্রোল ঢেলে এই আগুন ধরিয়ে দেয়া হয়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ কাপড়চোপড়, গৃহস্থালি সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সরেজমিন রাজপাড়া গ্রামের গিয়ে দেখা যায়, বাড়িটিতে থাকা তিনটি ঘর একেবারেই পুড়ে গেছে।
এ বিষয়ে গ্রামের মুসলিম মিয়া বলেন, ‘টাকা নিয়ে তাদের মাঝে সমস্যা চলে আসছে দেড়-দুই মাস ধরে। বিচার সালিশও হয়েছে। পরে আলতাফ মিয়া তার স্ত্রী রুবি আক্তারকে বাবারর বাড়ি পাঠিয়ে অন্য স্ত্রীকে নিয়ে সংসার করছেন।’
২৮ এপ্রিল ২০১৯ রোজ রবিবার বিকেল তিনটার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়াগ্রামে আগুনে পুড়ে ছাই হওয়া সেই পরিবারটির করুন দৃশ্য পরিদর্শনে যান ওসি কে এম নজরুল। সেখানে তিনি গ্রামবাসীর সাথে কথা বলেন এবং দায়ী জামাতা কে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের মুখোমুখি করার আশ্বাস দেন।
এ সময় তিনি নিঃস্ব পরিবারটির করুন অবস্থা দেখে তাদের কস্ট সামলে নিতে পারছিলেন না। তাই তিনি নিজেই উদ্যোগ নিয়ে দিনমজুর পরিবারটির সদস্যদের মাথাগোজার জন্য একটি ঘর বানানোর আশ্বাস প্রদান করেন। তখন তিনি পরিবারটির হাতে গৃহস্থালির তৈজসপত্র কেনার জন্য নগদ কিছু টাকাও তুলে দেন। এদিকে গ্রামবাসীর উপস্থিতিতে ঘরবানানোর ওসির এই সহায়তা প্রদানের ঘোষনায় পরিবারের সকলে খুশিতে কান্নায় ভেঙে পড়েন।
এ বিষয়ে রুবি আক্তার বলেন, ‘আলতাফ মিয়ার সাথে আমার ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে আমার বাবার বাড়িতে থাকে। কিন্তু তার বাড়িতে একবারের জন্যও আমাকে নেয়নি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকটি হলে এক পর্যায়ে শুক্রবার ভোররাতে সে আমার বাবার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
জানতে চাইলে শ্রীমঙ্গল থানার উপপুলিশ পরিদর্শক মধুসুধন বলেন, পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।









