দেশের বৃহত্তম অনলাইন ভিত্তিক সটি্ং সেন্টার উদ্বোধন করল ই-কমার্স দারাজ।
মঙ্গলবার বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী, মোস্তফা জব্বার উদ্বোধন করলেন, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ৪৭ হাজার বর্গফুটের বেশি আকারের দারাজ শটিং সেন্টার।
দারাজ এর এই সর্টিং সেন্টার থেকে অর্ডার করা পণ্য দেশের বিভিন্ন স্থানে থাকা ক্রেতাদের কাছে পৌছানো হবে।
অনুষ্ঠানে মোস্তফা জব্বার বলেন, ”আমি বিশ্বাস করি দারাজ এর আজকের এই যাত্রার মাধ্যমে বাংলাদেশ দ্বারা সুদীর্ঘ ব্যবসার অবস্থান তৈরি করেছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে দুনিয়া জুড়ে যে ব্যবসা করে তার সবচেয়ে বড় ব্যবসা টা বাংলাদেশ হচ্ছে।”
”আমাদের নতুন প্রজন্মের হাতে দেশের নেতৃত্বটা আছে, এবং তাদের উপর আমি অনেক আশা রাখি যে, তারা প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
দারাজ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজের প্রতি কাস্টমারদের অবশই ভালোবাসা ও বিশ্বাসের কারণেই বাংলাদেশের বৃহত্তম শপিং সেন্টার উদ্বোধন করা সম্ভব হয়েছে।
২০১৪ সালে দারাজ বৃহত্তম ই কমার্স সাইট এর যাত্রা শুরু করে র্সিট সেন্টার এর পাশাপাশি ৫০০টি ফ্লিট, ৪০ লাখেরও বেশি পণ্য ও দেশের ৩২টি জেলায় ৩৮ টি ডেলিভারি হাব রয়েছে।
দারাজের এই শপিং সেন্টার উদ্বোধনে দারাজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ারকে মিক্কেলমেন এবং জোনাথন ডোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












