অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতা

0
153
অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতা
অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতা

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি :মুখে রোজা নিয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর নির্দেশে দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জুয়েল উদ্দিন।

আরোও পড়ুন: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন পুলিশ সদস্য আক্রান্ত ২৩২ জন

বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) রোজা রেখে তীব্র রোদে অপেক্ষা করে। আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জুলেল উদ্দীন এর নির্দেশে অসহায় এক গরীব কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ। 
আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জুয়েল বলেন , করোনা ভাইরাস লকডাউনের ফলে চারিদিকে শ্রমিকের সংকট।

গরীব কৃষকরা অর্থ এবং শ্রমিকের জন্য পাকা ধান কাটতে পারতেছে না। এদিকে কাল বৈশাখী ঝড় হাওয়া সম্ভাবনা রয়েছে। করোনা ভাইরাস শ্রমিক সংকট পরিস্থিতিতে আমাদের নেতা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের নির্দেশে সম্পন্ন ফ্রীতে আনোয়ারা উপজেলা ১ নং বৈরাগ ইউনিয়নের ৫ নং ওযার্ডে মোহাম্মদ উল্লাহ পাড়া কৃষক মোঃ মাহবুল আলমের ৮ গন্ডা পাকা দান কেটে ঘরে পৌঁছে দিয়েছি। আমরা ছাত্রলীগ ভাইরা অসহায় কৃষকের ধান কেটে দিব।

গরীব কৃষকের ধান কেটে দিয়েছে আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জুয়েল, মোঃ সাকিব, মোঃ রাজু , মোঃ ইমন, সাইদুল , শাহা নেওয়াজ , মোঃ সোহেল , ফরহাদ , মানিক প্রমুখ। 

আপনার মতামত দিন