স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার ট্রেন দুর্ঘটনাস্থলে কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হওয়ায় ব্রিজ আরো ঝুঁকিপূর্ণ হয়ে পরে। যার ফলে সকাল ৯টা থেকে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শনিবার (২৯ জুন) কুলাউড়া বরমচাল দুর্ঘটনাকৃত ব্রিজের সংস্কারের কাজ করা হচ্ছে। ফলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কালনি এক্সপ্রেস মাইজগাঁও রেলওয়ে স্টেশনে সকাল ৯ থেকে অবস্থান করছে, অন্যদিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তাই সকাল ৯টা থেকে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আরোও পড়ুন: স্ত্রী আয়েশা আক্তার মিন্নি অবশেষে স্বামী কে নিয়ে আসল তথ্য ফাঁস করলেন
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ স্টেশন মাস্টার সেলিম আহমদ বলেন, কিছুক্ষণের মধ্যে ট্রেন যোগাযোগ আবার সচল হয়ে যাবে।












