স্ত্রী আয়েশা আক্তার মিন্নি অবশেষে স্বামী কে নিয়ে আসল তথ্য ফাঁস করলেন

0
198
স্ত্রী আয়েশা আক্তার মিন্নি অবশেষে স্বামী কে নিয়ে আসল তথ্য ফাঁস করলেন
স্ত্রী আয়েশা আক্তার মিন্নি অবশেষে স্বামী কে নিয়ে আসল তথ্য ফাঁস করলেন

বিশ্ববার্তা ডেস্ক: চোখের সামনে স্বামীকে হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন মিন্নি। বললেন, আমার চোখের সামনেই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আর সেই খুনিদের দুই হাতে জাপটে ধরে স্বামীকে বাঁচাতে অনেক চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারিনি তিনি।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সামনেই আমার স্বামীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। আমি শত চেষ্টা করেও আমার স্বামীকে রক্ষা করতে পারিনি। হামলার সময় আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখছিল কিন্তু কেউ আমার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেনি। বৃহস্পতিবার সকালে বরগুনা পুলিশ লাইনের কাছে বাবার বাড়িতে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আয়েশা আক্তার মিন্নি বলেন, ‘সকাল ৯টার দিকে স্বামী রিফাত শরীফের সঙ্গে বরগুনা কলেজে আসি। সকাল সাড়ে ১০টার দিকে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার জন্য রওনা দেই আমরা। আর এসময় বরগুনার কলেজ সড়কের ক্যালিক্স কিন্ডার গার্টেনের সামনে বেশ কয়েকজন যুবক আমাদের গতিরোধ করে। সেই সঙ্গে আমার স্বামীকে মারধর শুরু করে তারা। এর মধ্যেই চাপাতি নিয়ে ঘটনাস্থলে হাজির হয় নয়ন বন্ড ও রিফাত ফরাজী।

আরোও পড়ুন: রিফাত হত্যা মামলায়: জিজ্ঞাসাবাদ শেষে চার যুবককে ছেড়ে দেয়া হয়

মিন্নি আরো বলেন, এরপরই আমার স্বামীকে নির্মমভাবে চাপাতি দিয়ে কোপাতে থাকে নয়ন বন্ড ও রিফাত ফরাজ।আমি তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তাদেরকে থামাতে পারিনি। ভিডিওতে যাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মূলত তারাই প্রথমে আমাদের গতিরোধ করে পথ আটকে দিয়েছিল বলে জানান আয়েশা আক্তার মিন্নি।

আয়েশা আক্তার মিন্নি আর বলেন, ‘নয়ন তাকে নানাভাবে বিরক্ত করতে থাকে। কলেজে গেলে তার রিকশার উপর উঠে বসে। বিষয়টি পরিবারকে জানালে তারা তাকে রিফাতের সঙ্গে বিয়ে দেয়। তারা ভালোভাবেই ছিল। কিন্তু নয়ন এই ঘটনা ঘটালো।

এসময় মিন্নি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি আমার স্বামীর বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে আমি বিচারের দাবি করছি। প্রধানমন্ত্রী নারী আমিও নারী আশা করি তিনি এর বিচার করবেন।

আরোও পড়ুন: শুধু রিফাত হত্যাকারীদের নয় আশ্রয়দাতাদেরও গ্রেফতার করতে হবে – নাসিম

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে স্ত্রীর আয়েশা আক্তার মিন্নির সামনে কুপিয়ে আহত করে সন্ত্রাসী নয়ন বন্ড ও রিফাত ফরাজী।তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় চন্দন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি আর বলেন এ ঘটনায়র জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

আপনার মতামত দিন