রাজধানী পল্টনের বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে প্রচন্ড অগ্নিকাণ্ড

0
158
রাজধানী পল্টনের বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে প্রচন্ড অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

বিশ্ববার্তা ডেস্ক: রাজধানী ঢাকার পল্টনে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে প্রচন্ড অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার(১৯জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের নিচতলায় মার্কেটে হঠাৎ আগুন লাগে।তবে ধারণা করা হয় আগুনের সূত্রপাত জেনারেটর রুম থেকে। আগুন লাগার পর পরই ধোয়ায় চারদিক অন্ধকার হযে যায়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করতে কাজ শুরু করে।সে সময়  স্থানিয়রা তাদের সহায়তা করেন। সম্মিলিত প্রচেষ্টায় ১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরোও পড়ুন: ফেসবুক আইডি হ্যাক হলে তা ফেরত আনার উপায় ও প্রশাসনের সহযোপিতা নিতে করণীয়

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের অপারেটর জিয়াউর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে  বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সে সময় তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আপনার মতামত দিন