বিশ্ববার্তা ডেস্ক: গাইবান্ধা জেলায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন দুলালী বেগম নামের এক মা।চার সন্তানের মধ্যে দুই সন্তান ছেলে এবং দুটি মেয়ে।
শনিবার(৮জুন) সন্ধ্যায় গাইবান্ধা শহরের গাইবান্ধা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ছেলে ও দুই মেয়েসন্তানের জন্ম দেন দুলালী বেগম।
মা দুলালী বেগম(৩২) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামের শাহ আলম মিয়ার স্ত্রী।স্বামী শাহ আলম পেশায় ভ্যানচালক।
গাইবান্ধা ক্লিনিকের ডা. একরাম হোসেন জানান, বিকালে দুলালী বেগম পেটের ব্যথা শুরু হলে তাকে ক্লিনিকে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাম করে আমাদের ধারণা ছিল তার গর্ভে তিনটি সন্তান হবে।কিন্তু পরে অস্ত্রোপচার করে চার সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও চার শিশু উভয়ই সুস্থ আছেন।
অন্যদিকে শিশুদের বাবা শাহ আলম বলেন, আল্লাহতায়ালা আমাকে একসঙ্গে চার সন্তান দিয়েছেন। আমি খুবই খুশি।আমাদের সংসারে আরও তিনটি সন্তান রয়েছে।
আরোও পড়ুন: লন্ডনে আবারো কজের সুযোগ বাংলাদেশী শ্রমিকদের
তিনি আরোও বলেন, সবাই আমার এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন।আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন এবং আমি যেন সবাইকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।












