গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় সংঘর্ষে জড়িত দুই গ্রাম

0
179
গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় সংঘর্ষে জড়িত দুই গ্রাম
সংঘর্ষে জড়িত দুই গ্রাম

বিশ্ববার্তা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গরুর মাংসে হাড় বেশি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের মানুষ। এতে ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা যায়।

শুক্রবার(৭জুন) সকালে উপজেলার খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের যানবাহন অন্তত এক ঘণ্টা চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খাঁটিহাতা বিশ্বরোড মোড় বাজারে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া মাংস কিনতে যায়। এ সময় হাড় বেশি দেওয়ায় ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্কবিতর্ক হয়। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ২০ জনের বেশি আহত হন।

সংঘর্ষের এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরোও পড়ুন: রেলওয়ে সেতুর নিচে অজ্ঞাত মহিলার মৃতদেহ-কমলগঞ্জ

এসময় খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল পুর্নরায় স্বাভাবিক হয়।

আপনার মতামত দিন