রোগ যন্ত্রণা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা

0
163
bissobarta.com

স্টাফ রিপোর্ট: মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বিধবা রোমেনা আক্তার (৪৬) রোগ যন্ত্রণা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেন।

প্রায় ২০ বছর আগে একই গ্রামের চাচাতো ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল। কয়েক বছর আগে স্বামী মারা যান।

তাদের সংসারে ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। বেশ কয়েক বছর আগে স্বামী মারা যান। এর পর থেকে অভাবের সংসারে তিন সন্তান নিয়ে কোন রকমে সংসার চলছিল তার।

হৃদ রোগ, ডায়োবেটিসসহ নানা রোগে ভোগছিলেন বিধবা রোমেনা আক্তার।জানা যায়,রোগ যন্ত্রণায় অবশেষে বিধবা রোমেনা গত সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর বিষপান করেন। পরিবারের লোকজন তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাবার পর হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার ৩০এপ্রিল মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ তার গ্রামের বাড়ি শ্রীরামপুর নিয়ে আসার পর বিকালে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মারা যাওয়া বিধবা রোমেনার ভাই লেছু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভোগছিলেন। দুইবার হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। কয়েক বছর ধরে ডায়াবেটিস রোগে তিনি অনেকটা কাহিল হয়ে গেছেন।সোমবার সন্ধ্যার পর তিনি কীটনাশক পান করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাবার পর রাতে তার মৃত্যু হয়েছে। লেছু মিয়া আরও বলেন, ধারণা করা যায় রোগ যন্ত্রণায় ঔষধ মনে করে তিনি কীটনাশক পান করেছিলেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বিষপানে বিধবার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির আহমদ ঘটনাটি তদন্ত করে দেখছেন।

আপনার মতামত দিন