বিদেশি চ্যানেল সম্প্রচার করতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে – এনবিআর

0
201
বিদেশি চ্যানেল সম্প্রচার করতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে
বিদেশি চ্যানেল সম্প্রচার করতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে

বিশ্ববার্তা ডেস্ক: বাংলাদেশে প্রচারিত বিদেশি চ্যানেল গুলোর সম্প্রচারেন উপর করারোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদেশি চ্যানেল সম্প্রচার করতে হলে বাংলাদেশ সরকারকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

বুধবার এ বিষয়ে এনবিআর থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ কার্যকর হতে যাচ্ছে।

এ আইনে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বেতার ও টেলিভিশন মাধ্যমে সরবরাহকৃত সেবা, ইলেক্ট্রনিক সেবা সরবরাহকারীকে মূল্য সংযোজন কর ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে মূসক এজেন্ট নিয়োগ করতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, রাজস্ব সুরক্ষা ও রাজস্ব আদায়ের স্বার্থে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রদত্ত বেতার ও টেলিভিশন ও ইলেক্ট্রনিক সেবা (যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যম ব্যবহার করে প্রদত্ত মেসেজ, বিজ্ঞাপন ও অনুরুপ যেকোনো সেবা) সরবরাহকারী সব প্রতিষ্ঠানকে মূসক এজেন্ট নিয়োগ, মূসক নিবন্ধন গ্রহণ করতে লিখিতভাবে অনুরোধ করা হলো।

আরোও পড়ুন: শ্রীমঙ্গলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিষাক্ত সবুজ বোড়া সাপ উদ্ধার

লিখিত এ পরিপত্রে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে এ আইনটি কার্যকর হবে। যারা নিবন্ধন করবেনা তাদের সম্প্রচার বন্ধ করে দেয়া হবে।

আপনার মতামত দিন