অসহায় ও দুস্থ মানুষের জন্য বিএনপি নেতার ‘মানবতার ঘর’

0
247
অসহায় ও দুস্থ মানুষের জন্য বিএনপি নেতার ‘মানবতার ঘর’
অসহায় ও দুস্থ মানুষের জন্য বিএনপি নেতার ‘মানবতার ঘর’

বিশ্ববার্তা ডেস্ক: করোনা পরিস্থিতিতে রাজধানীর ধুলাইপাড় এলাকায় নিজ উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিএনপি নেতার ‘মানবতার ঘর’।সেখানে তিনি খাদ্যসামগ্রী রেখে দিয়েছেন।এলাকার অসহায় ও দুস্থ মানুষ প্রয়োজন মতো সেখান থেকে খাদ্যসামগ্রী নিচ্ছেন।

আরো পড়ুন: আবারও ফিলিস্তিনের গাজায় হামলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক ও শ্যামপুর থানা বিএনপির সভাপতি আ ন ম সাইফুল ইসলামের নিজ উদ্যোগে এই সেবা চালু করেন।

শনিবার ৯মে ধুলাইপাড় এলাকায় মানবতার ঘর থেকে ৫০০ শতাধিক অসহায় মানুষ ও দলীয় নেতাকর্মীর পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেন তিনি।

করোনা পরিস্থিতিতে শুরু থেকেই অসহায় কর্মহীন মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছেন আ ন ম সাইফুল ইসলাম।

তিনি ঢাকা-৪ আসনের অন্তর্ভুক্ত শ্যামপুর কদমতলী এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে এ পর্যন্ত দুই হাজারেরও অধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

এসময় আ ন ম সাইফুল ইসলাম আরো বলেন, করোনার প্রভাব যতদিন থাকবে, ইনশাআল্লাহ ততদিন আমার এ ‘মানবতার ঘর’ সাহায্য কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন