ফেসবুক আইডি হ্যাক হলে তা ফেরত আনার উপায় ও প্রশাসনের সহযোপিতা নিতে করণীয়

0
242
ফেসবুক আইডি হ্যাক হলে তা ফেরত আনার উপায় ও প্রশাসনের সহযোপিতা নিতে করণীয়
ফেসবুক আইডি হ্যাক হলে তা ফেরত আনার উপায় ও প্রশাসনের সহযোপিতা নিতে করণীয়

ডেস্ক বার্তা: ফেসবুক বিশ্বের একটি অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম।বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় দুই কোটি উপর। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন নানা কৌশলে প্রতারণার ফাঁদ পাতছে প্রতারক চক্র।ফেসবুক আইডি হ্যাক হলে তা ফেরত আনার উপায় ও প্রশাসনের সহযোপিতা নিতে করণীয়।

প্রতারকেরা ফেসবুক অ্যাকাউন্ট হাতিয়ে নিয়ে অপরাধ মূলক পোষ্ট করে নিজেকে ফাসিয়ে দিতে পারে আবার এখাউন্ট ফেরত দেওয়ার কথা বলে টাকাও দাবি করে থাকে। অনেকে এর শিকার হচ্ছেন।

ফেসবুক আইডি হ্যাক হলে আপনার কারণীয়?

অ্যাকাউন্ট উদ্ধারের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠাবেন। কীভাবে বার্তা পাঠানো যায়, সেই অপশনগুলো নিচে দেয়া হলো:

  • প্রথমেই এই লিঙ্কে যান http://www.facebook.com/hacked
  • একটি পেজ আসবে, এখান থেকে “My account is compromised” এই বাটনে ক্লিক করুন।
  • হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাইবে এখানে। উল্লেখ করা ৩ টি অপশনের যেকোন একটির ইনফরমেশন দিন। দিয়ে ক্লিক করুন সার্চ এ ক্লিক করুন-
  • আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্টটিই দেখাবে এখানে
  • এখন “This is My Account” এ ক্লিক করুন।
  • ক্লিক করার পর আপনার পুরাতন পাসওয়ার্ডটি চাইবে।

এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিয়ে “Continue” করুন। আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপ গুলি শেষ করুন। সাধারনত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড দিতে হবে। পরের ফর্মগুলো ঠিক ভাবে পূরন করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন।

আইনের সহযোগিতা:

তাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আপনাকে আইনি ব্যবস্থা নিতে হবে। আর তা হলো পুলিশকে জানানো। দ্রুত আপনার নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন। এই জিডি আপনাকে যেকোনো ঝামেলা এড়াতে আইনি সুরক্ষা দেবে।

জিডি করার পরে আপনি সরাসরি কথা বলতে পারেন ঢাকা মহানগর পুলিশের অধীনে থাকা সাইবার ক্রাইম ইউনিটের নম্বরে (০১৭৬৯৬৯১৫২২)। শুধু ফেসবুক হ্যাকড নয়, অনলাইনে যেকোনো ধরনের অপরাধ বা প্রতারণার শিকার হলে এই ইউনিটকে আপনি সরাসরি জানাতে পারেন। জানাতে পারেন তাদের ফেসবুক পেজেও (https://www.facebook.com/ciccidbdpolice)। তবে সবচেয়ে ভালো হয় আপনি সরাসরি সাইবার ক্রাইম ইউনিটের দপ্তরে গেলে। সেখানে আপনার সমস্যা শুনে দায়িত্বরত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হ্যাকড হওয়া অ্যাকাউন্ট উদ্ধারের চেষ্টা করবেন। না হলে নির্ধারিত ফরমে আপনার বিস্তারিত অভিযোগ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করবেন তাঁরা।

অথবা,

জিডি করা শেষে আপনার দ্বিতীয় কাজ হবে তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয় এর সাইবার নিরাপত্তা হটলাইনে ফোন করে তাদের সাথে যোগাযোগ করা । সাইবার নিরাপত্তা হটলাইনে নাম্বারঃ 01766678888 . সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা এর ভেতর যোগাযোগ করবেন । শুক্রবার বন্ধ থাকে । তারা জানতে চাইবে আপনার অ্যাকাউন্ট টি পুনরুদ্ধার করতে চান নাকি অ্যাকাউন্ট টি চিরতরে ডিলেট করে দিতে চান । আপনার সমস্যা শোনার পর তারা আপনাকে একটি ইমেইল অ্যাড্রেস দেবেন । ইমেইল অ্যাড্রেস হলঃ info@cybernirapotta.net . এই ইমেইল অ্যাড্রেস এ আপনাকে যে অ্যাটাচমেন্ট গুলো পাঠাতে বলা হবে সেগুলো হচ্ছেঃ

১) জিডির স্ক্যান করা কপি ।
২) ভোটার আইডি কার্ড এর রঙ্গিন স্ক্যান কপি ( রঙ্গিন হওয়া আবশ্যক ) ।
৩) হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট এর লিংক।
৪) ইতিপূর্বে কখনও কোথাও ব্যবহার করা হয় নি এমন সম্পূর্ণ নতুন খোলা একটি ইমেইল আইডি ।

সব অ্যাটাচমেন্ট সহ ইমেইল পাঠিয়ে দেওয়ার পর চাইলে আপনি আবার হটলাইনে কল করে ইমেইল পেয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেন । এরপর তিন দিনের ভেতর আপনার হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট উদ্ধার করে আপনাকে ফোন দিয়ে জানানো হবে ।

ফেসবুক পাসওয়ার্ড এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ

অনেকেই ফেসবুক একাউন্ট এর ব্যবহৃত ইমেইলের পাসওয়ার্ড ও ফেসবুকের পাসওয়ার্ড একই রেখে থাকেন। এটি কিন্তু মারাত্বক একটি ভুল। কারণ হ্যাকাররা যখন ফেসবুক একাউন্ট হ্যাক করে তখন দ্বিতীয় ধাপে তারা একই পাসওয়ার্ড দিয়ে ইমেইল আইডিও হ্যাক করার চেষ্টা করে। এবং কোনভাবে যদি ইমেইল আইডি হ্যাক করতে পারে তাহলে কিন্তু বড় বিপদ। এরফলে ফেসবুক একাউন্ট রিকোভারী করার সম্ভাবনা একেবারেই কমে যাবে, পাশাপাশি ইমেইলটিও হারালেন যেখানে হয়তো আপনার রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।

ফেসবুক আইডিতে ব্যবহার করা ই-মেইল ও ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখুন। কারণ হ্যাকাররা সাধারণত ফেসবুক হ্যাক করার পর ই-মেইল এড্রেস বদলে ফেলে। আর ই-মেইল এড্রেস বদলে ফেলতে পারলে হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়া কঠিন। হ্যাকিং হওয়া অ্যাকাউন্ট উদ্ধারের একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস।

অন্য কারো কম্পিউটার বা মোবাইল বা আইপ্যাডে ফেসবুক লগ ইন করলে কাজ শেষে অবশ্যই লগ আউট করতে হবে। এক্ষেত্রে পাসওয়ার্ড রিমেম্বার দেওয়া যাবে না।

পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে।
মেইলে আসা সফটওয়্যার সেট আপ দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন। অনেক সময় এ রকম ফাইল দিয়ে তথ্য চুরির চেষ্টা করা হয়।

setting Up Extra Secure

ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল নম্বর দিয়ে রাখুন। এরপর account settings এর Security and login অপশনে ক্লিক করুন। Setting Up Extra Security এর নিচে লিখা Get alerts about unrecognized logins ক্লিক করুন। Add another email or mobile number ক্লিক করে মোবাই নম্বার এড করে সেইভ করে দিন।

ফেসবুক আইডি হ্যাক হলে তা ফেরত আনার উপায় ও প্রশাসনের সহযোপিতা নিতে করণীয়
text messages

এতে আপনার ব্যবহৃত ডিভাইস (যেমন আপনার নিজের কম্পিউটার, মোবাইল) ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হলে আপনার মোবাইলে বার্তা যাবে।

আপনার মতামত দিন