বিশ্ববার্তা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরোও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে চারজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৬০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া নতুন করে আরো ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১৫৭২ জন করোনা রোগী শনাক্ত হলো।
আরোও পড়ুন:
- এবার আইইডিসিআরের ৬ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত
- সংবাদ কর্মীদের পিপিই দিলেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ
- রাতের আঁধারে খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে এএসপি আশরাফুজ্জামান
বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বমোট ২ হাজার ১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ২ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আরো তিনজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪৯ জন সুস্থ হয়েছেন।
এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২,১০৯,৭০৯ জন। প্রাণহানি সংখ্যা ১৩৭০৬৬ জন।
এদিকে আইইডিসিআর চার টেকনোলজিস্টসহ ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।এদের মধ্যে চারজন রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।
আইইডিসিআর সূত্রে জানা গেছে, এই ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়।পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।












