চাঁপাইনবাবগঞ্জে আমের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি দাম চড়া

0
165
চাঁপাইনবাবগঞ্জে আমের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি দাম চড়া
?????????????????????????????????????????????????????

বিশ্ববার্তা ডেস্ক: এ বছর প্রাকৃতিক বৈরিতায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি চাঁপাইনবাবগঞ্জে। আবার ভৌগলিক ও প্রাকৃতিক বৈরিতার কারণে আম পুষ্ট হতে বিলম্ব হওয়ায় বাজারজাত করা হচ্ছে দেরি করে । আর স্বাদে ও মানে প্রতি জেলার আমের বাড়তি চাহিদা থাকায় চড়া দাম হাঁকছেন আম বাগানের মালিকরা। এতে দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ব্যবসায়ীদের উপস্থিতি দিনকে দিন কমেই যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে।

এ বছরের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জের আম বাগান গুলো ছিল প্রকৃতির বৈরিতার কবলে। শিলা বৃষ্টি, তীব্র তাপদ্রাহ আর পোকার আক্রমণ ছিল নিত্যসঙ্গী। র্কীটনাশক প্রয়োগেও ছিল হাইকোর্টের নিষেধাজ্ঞা। এসব কারণে যে চাষিরা আশানুরূপ ফল পাওয়ার কতা তা পাননি বাগান মালিকরা।

তারা বলেন, মুকুল পড়ে গেছে। আম যা হয়েছিল তারও বেশিরভাগ ঝরে গেছে। কিছু আম রয়েছে যা পরিমাণে খুবই কম।

জেলা প্রশাসন ১৫মে থেকে প্রায় ৩২ হাজার হেক্টর বাগান থেকে আম নামানোর সিদ্ধান্ত দেয়। কিন্তু ঝড়-বৃষ্টি ও ভৌগলিক কারণে আম পরিপক্ব না হওয়ায় কোন আমই নামানো হয়নি সে সময়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক বলেন, ভৌগলিকভাবেই চাঁপাইনবাবগঞ্জের আম একটু পরে পাঁকে। মে মাসের শেষ সপ্তাহে কিছু গোপালভোগ আম পাঁকতে দেখা গেছে।
আরোও পড়ুন: উন্নয়নের প্রকল্পের কাথা বলে সুন্দরবন আজ চরম হুমকির মুখে
তবে স্বল্প উৎপাদিত এ আম গুণে মানে সেরা দাবি করছেন বাগান মালিকরা। গেল বছরের তুলনায় কানসাট ও চাঁপাইনবাবগঞ্জের আম বাজার গুলোতে দ্বিগুণ দাম হাঁকছেন ব্যবসায়ীরা। তাতে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাইকাররা আম কিনতে হিমসিম খাচ্ছেন।

এ অবস্থায় জেলার বাগান মালিকদের আর্থিক ক্ষতির শঙ্কা করছেন চাঁপাইনবাবগঞ্জ ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, আগে চাঁপাইনবাবগঞ্জে আম কম হলে দাম যেই পরিমাণে বৃদ্ধি পেত এখন সেই হারে বাড়ে না। কারণ এখন সারা দেশেই আমের ফলন হয়। সুতরাং এখানে কম হলেও অন্য জায়গার আমে সেই ঘাটতি পূরণ করে ফেলে।

জেলা কৃষি অফিসের হিসেবে, চলতি মৌসুমে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হলেও উৎপাদিত হয়েছে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন।এতে তারা আশা পাপ্ত।

আপনার মতামত দিন