গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত ও ২ জনের মৃত্যু

0
177
গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত ও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত ও ২ জনের মৃত্যু

বিশ্ববার্তা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দুটি শিশুসহ নতুন করে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি জানাতে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন রোগী মারা গেছেন। বৈশ্বিক মহামারীটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

আরোও পড়ুন: আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ত্রাণের ১৩৮ বস্তা চাল উদ্ধার

সেব্রিনা জানান, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে ৯ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে আটজনের পরীক্ষা ঢাকায় আইইডিসিআরে হয়েছে। একজনের হয়েছে ঢাকার বাইরে। এ নিয়ে বাংলাদেশে মোট ৭০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তিনি আরোও বলেন, আক্রান্তদের মধ্যে আরও চারজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানান এই অধ্যাপক।

আরোও পড়ুন: তিন হাসপাতালে পিপি দিলেন ভূমিমন্ত্রী

সেব্রিনা বলেন, আক্রান্তদের ৯ জনের মধ্যে পাঁচজনের আক্রান্ত হওয়ার ইতিহাস পাওয়া গেছে। তারা ইতিমধ্যে সংক্রমণ আছে, এমন ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন বা পরিবারের সদস্য।

দুজন বিদেশ থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন।আর বাকি দুজনের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তাদের বয়সের বিশ্লেষণ করে তিনি বলেন, দুটি শিশু। যাদের বয়স দশ বছরের নিচে। তিনজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। একজনের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে ও একজনের বয়স ৯০ বছর।

মারা যাওয়া ২ জনের একজন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, আরেকজন আগেই শনাক্ত হয়েছিলেন।

মারা যাওয়া ২ জনের মধ্যে একজনের বয়স ৯০ বছর, আরেকজনের ৬৮ বছর। তাদের একজন ঢাকার বাইরের, আরেকজন ঢাকার। দুজনের বয়সই ষাটোর্ধ্ব।

পাশাপাশি তাদের অন্যান্য অসুখও ছিল।তিনি বলেন, তাদের একজনের হৃদরোগ ছিল, আরেকজনের স্ট্রোকের ইতিহাস ছিল।

আপনার মতামত দিন