করোনা আপডেট: নতুন আক্রান্ত ১২৫১ এবং মৃত্যু ২১

0
216
করোনা আপডেট: নতুন আক্রান্ত ১২৫১ এবং মৃত্যু ২১
করোনা আপডেট: নতুন আক্রান্ত ১২৫১ এবং মৃত্যু ২১

করোনা আপডেট: প্রাণঘাতী  করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২৫১২১ জন করোনা রোগী শনাক্ত করা হলো বাংলাদেশে।

আরো পড়ুন: প্রতিপক্ষের হামলা!পল্লী চিকিৎসক সন্তাকে বাচাঁতে মায়ের বুক ক্ষত বিক্ষত- আহত ৬

এছাড়াও ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৩৭০ জন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন; ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৮৪৪৯ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৯০৯১ টি। এছাড়া নতুন করে ৪০৮ জনসহ মোট ৪৯৯৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করা ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপনার মতামত দিন