কমলগঞ্জে মুসলিম মনিপুরী শতাধিক পরিবারে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরন

0
161
কমলগঞ্জে মুসলিম মনিপুরী শতাধিক পরিবারে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরন
কমলগঞ্জে মুসলিম মনিপুরী শতাধিক পরিবারে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরন

কমলগঞ্জ থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কর্মহীন মুসলিম মনিপুরী সম্প্রদায়ের ১২০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

জেলা প্রশাসকের পক্ষ থেকে মনিপুরী লোকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হক।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় জিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী প্রদান কালে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, অধ্যক্ষ নুরুল ইসলাম, আদমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন, সমাজ সেবক আনোয়ার হোসেন বাবু,কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোস্তাাফিজুর রহমান, হকতিয়ার খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুল হক ও সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ।

আপনার মতামত দিন