কমলগঞ্জের আলীনগর সুনছড়া চা বাগানে করোনায় ১ জনের মৃত্যু

0
214
কমলগঞ্জের আলীনগর সুনছড়া চা বাগানে করোনায় ১ জনের মৃত্যু
কমলগঞ্জের আলীনগর সুনছড়া চা বাগানে করোনায় ১ জনের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগানে আকস্মিকভাবে মারা যাওয়া বৃদ্ধ চৈতু কর্মকারের (৬০) করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

আরোও পড়ুন: শ্রীমঙ্গলে নরসিংদীত ফেরত কিশোর করোনা আক্রান্ত

গত সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বৃষ্টিতে ভিজে বাসায় ফিরে আকস্মিকভাবে মাটিতে পড়ে মারা গিয়েছিলেন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ উনার নমুনা সংগ্রহ করেছিলেন।

আজ শনিবার মৃত বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। শনিবার রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, শুক্রবার(১ মে) কমলগঞ্জে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পজেটিভ রিপোর্ট আসে। পরে আক্রান্তদের বাসা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সাথে ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট সড়কও লকডাউন করা হয়েছে।

আপনার মতামত দিন