৪র্থ শ্রেণর ছাত্রীকে প্রথমে ধর্ষণ! শ্বাসরোধ করে হত্যা ও গুম

0
191
৪র্থ শ্রেণর ছাত্রীকে প্রথমে ধর্ষণ! শ্বাসরোধ করে হত্যা ও গুম
৪র্থ শ্রেণর ছাত্রীকে প্রথমে ধর্ষণ! শ্বাসরোধ করে হত্যা ও গুম

বিশ্ববার্তা ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪র্থ শ্রেণর এক ছাত্রীকে প্রথমে ধর্ষণ,পরে শ্বাসরোধ করে হত্যা পর লাশ গুম করে ফেলে ঘাতক।৪র্থ শ্রেণীর ওই ছাত্রী সুবর্ণা সরকারকে (৯) হত্যাকারীকে আটক করার পর হবিগঞ্জ আদালতে আসামির জবানবিন্দতে ঘটনার দায় স্বীকার করে ঘাতক।

সোমবার বিকেলে হবিগঞ্জের আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দতে ঘটনার দায় স্বীকার করেছে ঘাতক রিংকু সরকার নামের ২১ বছর বয়সী আসামি।

আরোও পড়ুন: দেবিদ্বারে ২ চিকিৎসক দম্পতিসহ মোট আক্রান্ত ১০৮ মৃত ৯ জেলার শীর্ষে

আসামির দেওয়া তথ্য অনুযায়ী একটিবানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, গত ১৫ মে সন্ধ্যায় বানিয়াচং উপজেলার ছিলারাই গ্রামের মৃত ধনঞ্জয় সরকারের ছেলে প্রভাত সরকারের ৪র্থ শ্রেণি পড়ুয়া মেয়ে সুবর্ণা সরকার বাড়ি থেকে নিখোঁজ হয়।

ঘটনার দুইদিন পর গতকাল বিকেলে ভিকটিম ও তার পরিবারের লোকজন এবং স্থানীয় মেম্বারের সন্দেহ হলে ছিলারাই গ্রামের খগেন্দ্র সরকারের রিংকু সরকার জানায়, সে ১৫ মে রাতে বাড়ির পূর্ব পাশে একটি ধানের খলায় সুবর্ণা সরকারকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে দেয়।

আসামি রিংকু সরকারের  দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রবিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে সুবর্ণা সরকারের পিতা প্রভাত সরকার বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব প্রদান করা হয় এসআই আব্দুস সাত্তারকে।

তিনি আরো জানান, সোমবার বিকেলে আসামি রিংকু সরকারকে আদালতে উপস্থিত করলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান এর কাছে সে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। হবিগঞ্জের আদালত পরিদর্শক আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন