বখাটের ছুরির আঘাতে নার্স তানজিনা আক্তারের মৃত্যু

0
187
বখাটের ছুরির আঘাতে নার্স তানজিনা আক্তারের মৃত্যু
ছবি: সংগৃহিত

বিশ্ববার্তা ডেস্ক:বখাটের ছুরির আঘাতে নার্স তানজিনা আক্তারের মৃত্যুঠাকুরগাঁওয়ে এক বখাটের ছুরির আঘাতে সাতদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে মারা গেলেন তিনি।

বৃহস্পতিবার (২৭জুন) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানজিনা আক্তারের (২০) মৃত্যু হয়।

নিহত তানজিনা আক্তার শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স ও সালন্দর ইউনিয়নের মাদরাসাপাড়া গ্রামের হামিদ আলীর মেয়ে।

আরোও পড়ুন: প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা | স্ত্রীর জীবন বাজি রেখেও শেষ রক্ষা হয়নি স্বামীর

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(২০জুন) ঠাকুরগাঁও শহরের মাদরাসাপাড়া এলাকায় জীবন নামে এক বখাটের ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন তানজিনা আক্তার। ওই দিন সকাল ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে রাস্তায় দাড়িয়ে থাকা বখাটে জীবন তানজিনা আক্তারের গতিরোধ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় তানজিনা চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসলে বখাটে ছেলে জীবন পালিয়ে যায়।তখন আহত অবস্থায় তানজিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসী জীবনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তানজিনার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েদের উক্ত্যক্ত করতো। আমার মেয়ে অন্যায় সহ্য করতে না পেরে উক্ত্যক্তকারী জীবনকে শাসন করে। এরই জেরে জীবন আমার মেয়েকে ছুরিকাঘাত করে।

আরোও পড়ুন: স্ত্রী আয়েশা আক্তার মিন্নি অবশেষে স্বামী কে নিয়ে আসল তথ্য ফাঁস করলেন

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনার দিন তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করা হয়েছে।

আপনার মতামত দিন