সিলেট বিভাগে সাংবাদিকসহ করোনায় মোট আক্রান্ত ১০৪০ জন

0
332
সিলেট বিভাগে সাংবাদিকসহ করোনায় মোট আক্রান্ত ১০৪০ জন
সিলেট বিভাগে সাংবাদিকসহ করোনায় মোট আক্রান্ত ১০৪০ জন

নিজস্ব সংবাদ: বিশ্ব মহামারী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশেও। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সমাজের সবস্তরের মানুয়। (কোভিড-১৯)-এ আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেননা সাংবাদিকরাও। সিলেট বিভাগে সাংবাদিকসহ করোনায় মোট আক্রান্ত ১০৪০ জন।

আরো পড়ুন: কমলগঞ্জে দখলকৃত জমির উপর পুনরায় রাস্তা সংস্কার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: আহত ৬

নতুন করে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের তিন সাংবাদিক। আক্রান্ত হওয়া এই তিন জনের মধ্যে রোববার দুজনের ও গত সপ্তাহে অন্যজনের করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়া তিনজনই টেলিভিশনে কর্মরত।

সিলেট এমএজি ওসমানীর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই তিনজনেরই করোনা শনাক্ত হয়েছে বলে ওসমানী মেডিকেল কলেজ সূত্রে এই তথ্য জানা গেছে। । তিনজনই শারিরীকভাবে সুস্থ আছেন এবং নিজ বাসায় আছেন বলে জানা গেছে।

জানা যায়, গত ২১ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের করোনা শনাক্ত হয়। এরআগের দিন (২০ মে) তিনি সিলেট জেলা স্টেডিয়ামে একটি সহায়তা কর্মসূচিতে অংশ নেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম আয়োজিত এ অনুষ্ঠানে অনেক সাংবাদিকও উপস্থিত ছিলেন। নাদেলের করোনা শনাক্ত হওয়ার পর তাদের অনেকের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। নাদেলের সংস্পর্শে আসা কয়েকজন সম্প্রতি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করান।

এছাড়াও করোনা উপসর্গ  আরও কয়েকজন সাংবাদিকও নমুনা পরীক্ষা করান। এদের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০৪০ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬০৪ জন, সুনামগঞ্জে ১৭৪ জন, হবিগঞ্জে ১৯২ জন ও মৌলভীবাজারে ১২৮ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানা যায় গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৮১ জন। এর মধ্যে আক্রন্ত হয়ে মারা গেছেন ২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন।

এখন পর্যন্ত সারা বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন। মারা গেছেনে ৬৭২ জন, এবং সর্বমোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রন্ত হয়েছেন ৬,২৭৮৬৭১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩,৭৪,১৫৮ জনের, এবং সুস্থ হয়েছেন ২,৮৫২,৭৮৪ জন।

আপনার মতামত দিন