রান্না ঘরে কুমির কি আজব ঘটনা

0
153
রান্না ঘরে কুমির
রান্না ঘরে কুমির

বিশ্ববার্তা ডেস্ক: কুমির মাটিতে চড়তে পারে। কিন্তু কারও রান্না ঘরে কুমির এ আজব ঘটনা এইটা হয়তো আপনারা এই প্রথম শুনছেন। এমনি এক ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

যে বাড়ীর রান্না ঘরে কুমির ঢুকেছিল সেই বাড়ীর মালিক মেরি উইসুচেনের মনে হয়েছিল তিনি যা দেখলেন তা ছিল যেন দুঃস্বপ্নের চেয়েও বেশী কিছু। রাত্র প্রায় সাড়ে ৩টার সময় ঘুম ভেঙ্গে রান্নাঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান তিনি। বিষয়টি স্পষ্টতার জন্য ঘুম থেকে উঠে রান্না ঘরের দিকে যান। রান্না ঘরে এসে মেরি পুরো অবাক। তিনি দেখেন ঘরের মেঝেতে চড়ে বেড়াচ্ছে ১১ফুট লম্বা এক কুমির। কুমিরের লেজের আঘাতে রান্নাঘরের জিনিসপত্র সব এদিক ওদিক উল্টেপাল্টে নীচে পড়ছে। কুমিরটি যেন ক্রুদ্ধ হুঙ্কার করছে এবং রান্না ঘরের জানালার কাঁচও ভেঙ্গে ফেলেছে।

মেরি ছিলেন খুব সাহসী একজন মহিলা। একটু ভয় পেলেও তার মস্তিষ্ক পুরো কাজ করছিল। একটু সড়ে গিয়ে তৎক্ষনাৎ ফোন দেন ৯১১ নম্বরে, এরপর ফোন দেন পরিবেশ বিভাগে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে জানানো হয়, তারা মনে করেন হয়তো নিকটস্থ কোন কুমির প্রজনন কেন্দ্র অথবা চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে কুমিরটি। কুমিরটিকে জব্দ করার জন্য স্থানীয় একজন শিকারীকে খবর দিয়ে নিয়ে আসা হয়। ঐ শিকারী কুমিরটিকে জাল দিয়ে আটকে ধরে ঐ এলাকার স্থানীয় চিড়িয়াখানার পরীক্ষাগারে নিয়ে যান। কুমিরটি মেরির বাড়ীতে প্রায় এক ঘন্টা পর্যন্ত ছিল। ঘর থেকে যাওয়ার আগে কুমিরটি মেরির ওয়াইন র‌্যাকটি উল্টে ফেলে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাণী হত্যা করার কোন আইন নেই দেশটিতে। আর তাই কয়েক বছরের মধ্যে কুমিরের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।রান্না ঘরে কুমির সেটাও দেখতে হচ্ছে।

আপনার মতামত দিন