রাশিয়ায় ৭৫ ফুট লম্বা ব্রীজ হঠাৎ উধাও

0
165
রাশিয়ায় ৭৫ ফুট লম্বা ব্রীজ হঠাৎ উধাও
রাশিয়ায় ৭৫ ফুট লম্বা ব্রীজ হঠাৎ উধাও

বিশ্ববার্তা ডেস্ক: এবার অদ্ভুদ একটি ঘটনা ঘটল রাশিয়ার আর্কটিক অঞ্চলে। খুব অল্প সময়েই উধাও হয়ে গেল রাস্তার একটি ব্রীজ। ৫৬ টন ওজন এবং ৭৫ ফুট লম্বা ব্রীজটি চুরি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

ব্রীজ উধাও হয়ে যাওয়ার ঘটনাটি ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন উদ্ঘাটন করার জন্য তদন্ত শুরু করেছে। উধাও হয়ে যাওয়া ব্রীজটি রাশিয়ার মুর্মানস্ক অঞ্চলের উম্বা নদীর ওপর নির্মিত। খবর: ডেইলি মেইল, রাশিয়া।

ব্রীজ উধাও হয়ে যাওয়ার ঘটনাটি ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন উদ্ঘাটন করার জন্য তদন্ত শুরু করেছে। উধাও হয়ে যাওয়া ব্রীজটি রাশিয়ার মুর্মানস্ক অঞ্চলের উম্বা নদীর ওপর নির্মিত। খবর: ডেইলি মেইল, রাশিয়া।

ব্রীজটির মাঝের একটি অংশ প্রথমে নদীতে পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়টি প্রথম গত মে মাসে নজরে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকে-এর (VKontakte, সংক্ষেপে VK) একটি পেজে ব্রিজের কয়েকটি ছবি প্রকাশ হয়। সেখানে উক্ত বিষয়টি লক্ষ্য করা হয়।

তারপর মে মাসের শেষের দিকে ব্রীজের আরও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। ঐ ছবিগুলোতে ব্রীজের ভাঙ্গা অংশের কোন আলামত পাওয়া যায়নি।

স্থানীয় এলাকাবাসী কনে করেন, ব্রীজটি চুরি করার উদ্দেশ্যে প্রথমে কেঁটে নীচে ফেলা হয় এবং সুযোগ বুঝে লোহার এই ব্রীজটি সেখান থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়। কিরোভস্ক পুলিশকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানোর পর থেকেই তারা তদন্ত শুরু করেন। পুলিশ ধারনা করছে লোহা বিক্রির উদ্দেশ্যে চোরেরা এ কাজ করেছে। তবে ৫৬ টন ওজনের এই ব্রীজটি কিভাবে চুরি করা হলো এ নিয়ে সমালোচনা চলছে তাদের মধ্যে এবং বিষয়টি সম্পর্কে এখন কোন তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

ব্রীজ চুরির ঘটনা এটিই প্রথম নয়। ২০০৮ সালে ২০০ টন ওজনের একটি ব্রীজ চুরি করা চোরদের পুলিশ ধরেছিল। গত বছর পাশাপাশি একটি এলাকায় ট্রান্সমিশন টাওয়ার চুরি করার চেষ্টা করেছিল চুর। রাশিয়ার এই অঞ্চলটিতে ধাতব স্থাপনা ক্ষতিগ্রস্ত করার ঘটনা প্রায়ই এরকম ঘটে থাকে।

আপনার মতামত দিন