প্রতিবন্ধী তরুণীকে হত্যার পর ধর্ষণ|আসামী সইফুল ইসলাম গ্রেপ্তার

0
186
প্রতিবন্ধী তরুণীকে হত্যার পর ধর্ষণ|আসামী সইফুল ইসলাম গ্রেপ্তার
প্রতিবন্ধী তরুণীকে হত্যার পর ধর্ষণ|আসামী সইফুল ইসলাম গ্রেপ্তার

বিশ্ববার্তা ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে হত্যার পর ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে জড়িত তাকার অপরাধে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১-এর সদস্যরা।

এসময় ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হলে তার দেয়া তথ্য অনুযায়ী প্রতিবন্ধী তরুণীর মোবাইল ফোন ও ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

আজ বুধবার (১২ জুন) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র‌্যাব-১১ অধিনায়ক শমসের উদ্দিন।

এসময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের মার্চ মাসে শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের প্রতিবন্ধী সাবিনা আক্তারের (২১) সঙ্গে একই উপজেলার দুলালপুর গ্রামের হানিফ ফকিরের ছেলে সাইফুল ইসলামের(২৮) পরিচয় হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে সাবিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে সাইফুল ইসলাম।

গত ৮ জুন বিয়ে করার কথা বলে সাবিনাকে বাড়ি থেকে কাজিরচর গ্রামের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে সাবিনার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে সাইফুল ইসলাম। কিন্তু বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়াতে রাজি হননি সাবিনা। পরে সাবিনাকে শ্বাসরোধে হত্যা করেন সাইফুল। হত্যার পর সাবিনার মরদেহকে ধর্ষণ করে সে। ধর্ষণ এর পর সাবিনার মরদেহ কলাবাগানে ফেলে চলে যায়।

র‌্যাব-১১-এর অধিনায়ক শমসের উদ্দিন আরও বলেন, মরদেহ কলাবাগানে ফেলে চলে যাওয়ার সময় সাবিনার ব্যবহৃত মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে বাড়ি চলে যান সাইফুল। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। গত ৮ জুন স্থানীয় লোকজন কলাবাগানে মরদেহ দেখে শিবপুর থানা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় সাবিনার মা আফিয়া আক্তার বাদী হয়ে শিবপুর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার পর র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে অভিযানে নামে র‌্যাব-১১-এর একটি বিশেষ দল।

এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাতে শিবপুর কলেজ গেট এলাকা অভিযান চালিয়ে ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবিনাকে হত্যা ও মরদেহ ধর্ষণের কথা স্বীকার করে সাইফুল।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, র‌্যাব-১১-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক প্রমুখ।

আরোও পড়ুন: প্রাণ গ্রুপের ৩০টি কন্টেইনার জব্দ|৩ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

এসময় র‌্যাব-১১-এর অধিনায়ক শমসের উদ্দিন বলেন, ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আপনার মতামত দিন