এবার নিখোঁজ হলো ভারতীয় বিমান এ.এন-৩২

0
145
নিখোঁজ হলো ভারতীয় বিমান
নিখোঁজ হলো ভারতীয় বিমান

বিশ্ববার্তা ডেস্ক: আসামের জোরহাট থেকে ছেড়ে যাওয়া ভারতীয় বিমানবাহিনীর এ.এন-৩২ বিমানটি মধ্য আকাশে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিমানটি দুপুর ১২:২৫ মিনিটের দিকে চীন সীমান্তের অরুণাচল প্রদেশের মেচুকার উদ্দেশে রওনা দিয়েছিল। নিখোজ হয়ে যাওয়া বিমানটির সঙ্গে দুপুর ১টার সময় শেষ যোগাযোগ করা হয়েছিল। এর পর বিমানের আর কোন খোঁজ পাওয়া যায়নি। বিমানে অতিসংখক লোক না থাকলেও পাঁচ জন যাত্রী ও আট জন ক্রু সদস্য ছিলেন। ভারতীয় বিমানবাহিনীর লোকেরা জরুরী ভিত্তিতে বিমানটির খোঁজে তল্লাশি শুরু করেছে।

বিস্ময়কর ব্যাপার হচ্ছে, দ্য মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড নামের একটি বিমান ল্যান্ডিং এর স্থান রয়েছে অরুণাচলপ্রদেশের পশ্চিম সিয়াং জেলার মেচুকা উপত্যকায়। এই ল্যান্ডিং গ্রাউন্ডটি ভারত-চীন সীমান্তের ম্যাকমোহন লাইনের কাছেই অবস্থিত। এ.এন-৩২ বিমানটি ভারতীয় বিমানবাহিনীরা ১৯৮৪ সাল থেকে ব্যবহার করে আসছিল। বিমানবাহিনী দলের অনেক ভরসাও ছিল এই বিমানটির উপর।

আপনার মতামত দিন