বিশ্ববার্তা ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের চুড়ান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন।
নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসের পালন ও অর্থ সহযোগিতা করছে যে দেশগুলো, তাদেরকে কড়া নজর রাখতে হবে। নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসমুক্ত সুসৃঙ্খল সমাজের পক্ষে ভারত। এসসিও’র সততা ও আদর্শকে সামনে রেখে সন্ত্রাসের বিরুদ্ধে একজুট হয়ে সহযোগিতার মাধ্যমে লড়াইয়ের কথাও বলেন নরেন্দ্র মোদি । এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান সামনেই মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হলে দেশগুলোকে তাদের সংকীর্ণ পরিসর থেকে বেরিয়ে এসে এক হতে হবে। তিনি বলেন, গত রবিবার শ্রীলঙ্কা সফরে গিয়ে আমি সেন্ট অ্যান্টনিজ চার্চে গিয়েছিলাম।সেখানে আমি সন্ত্রাসের কুৎসিত মুখের সাক্ষী হলাম। সন্ত্রাস সর্বত্র নিরীহদের প্রাণ কেড়ে নিচ্ছে। এসসিও’র সদস্যদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার এর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান মোদি।
এসসিও হলো চীনের নেতৃত্বে আট সদস্য দেশের একটি অর্থনৈতিক ও নিরাপত্তা ব্লক। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান এসসিও’র সদস্য হয়। বৃহস্পতিবার শীর্ষ বৈঠকের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আলোচনার সময়ও মোদি পাকিস্তান প্রসঙ্গ তুলে ধরেন । তিনি জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যতদিন না অবিচার ও সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, ততদিন অসামাজিক পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয়।
আরোও পড়ুন: ঐতিহাসিক মাগুরছড়া ট্রাজেডির ২২তম বার্ষিকীতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন
নয়াদিল্লির বক্তব্যে তিনি আরোও বলেন , সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। কারন এতে সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।












