কমলগঞ্জে ৫০০ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জ

0
202
কমলগঞ্জে ৫০০ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জ
কমলগঞ্জে ৫০০ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মহাজন বাড়ীর মো: মাসুমের পক্ষ থেকে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় ৫শত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

আরো পড়ুন: কমলগঞ্জে এক সাংবাদিকসহ আরো ৬ জন নতুন করোনা আক্রান্ত

বৃহস্পতিবার বিকেলে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন প্রমুখ।

পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মহাজন বাড়ীর পক্ষ থেকে চতুর্থ ধাপে এই ইফতার বিতরন করা হয়।এর আগে আরো ৩ বার ভিন্ন এলাকায় মহাজন বাড়ীর পক্ষ থেকে ইফতার বিতরন করা হয়।

আপনার মতামত দিন