কমলগঞ্জে অদক্ষ ড্রাইভার এর চালনায় গাছের সাথে বাসের ধাক্কা

0
200
কমলগঞ্জে অদক্ষ ড্রাইভার এর চালনায় গাছের সাথে বাসের ধাক্কা
কমলগঞ্জ

স্টাফ রিপোর্ট : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সি.এন.জি ফিলিং স্টেশন থেকে রতন খান-৬ নামের একটি বাস গ্যাস ভর্তি করে হেলপার চালিয়ে যাওয়ার সময় শমশেরনগর টু ভানুগাছ সড়কের হাজী উস্তার আলী  বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আকাশমনি গাছের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর বাসটি সামনের দিক দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের উপর এলোপাতাড়িভাবে পড়ে থাকে, ফলে সকাল প্রায় ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৭ ঘটিকায় এ দুর্ঘটনাটি ঘটে (বৃহসপ্রতিবার, ১৮, এপ্রিল, ২০১৯)।

এই দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক, আনজির আহমেদ, ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটিকে রাস্তার পাশে নিরাপদ স্থানে সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন। তিনি বলেন ১৫ থেকে ১৬ বছর বয়সের হেলপার বাসটি চালাচ্ছিল। এই অপ্রাপ্তবয়স্ক হেলপার বাসটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলেই এই দুর্ঘটনাটি ঘটে।

তবে এই দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি কারণ এই সময়ে বাসটি ফাঁকা ছিল কোন যাত্রী ছিল না।

অন্যদিকে বাসের চালক জমির মিয়া বলেন প্রতিদিন ভোরবেলা সাধারণত বাসের হেলপার সি.এন.জি পাম্প থেকে গ্যাস ভরে নিয়ে আস। তিনি আরো বলেন বাসের যান্ত্রিক ত্রুটির কারণে আজকের এই দুর্ঘটনাটি ঘটে।

আপনার মতামত দিন