বিশ্ববার্তা ডেস্ক: এবার কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিল। একে ঘরের মাঠে খেলা, উপরন্তু টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন তারা। সেমিফাইনালেও ছন্দময় ফুটবল উপহার দিলেন সেলেকাওরা।
বুধবার(৩জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি। হরিজন্তে মিনেইরো স্টেডিয়ামে শুভসূচনা করে ব্রাজিল। ছন্দময় খেলায় নিজেদের দখলে বল রেখে ঘন ঘন আক্রমণে ওঠেন তারা। ১৯ মিনিটে দলকে লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। রবার্তো ফিরমিনোর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে অনায়াসে জালে পাঠান তিনি। সাফল্যও হাতেনাতে আসে।
আরোও পড়ুন: মাগুরায় এক কিশোরের গলা কেটে ইজিবাইক ছিনতাই
ব্যাকফুটে চলে গেলে প্রতিআক্রমণ দাগানোর চেষ্টা করে আর্জেন্টিনা। এতে খেলা ওপেন হয়ে যায়। আক্রমণ-পাল্টাআক্রমণের চরম উত্তেজনায় জমে ওঠে ম্যাচ। পথিমধ্যে কয়েকটি দারুণ সুযোগ পান আলবিসেলেস্তেরা। তবে হাতের মুঠোয় পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোরা এটা তাদের জন্য দুর্ভাঘ্য।
এববেই চলতে থাকে এক সময় ৭১ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল।এসময়ই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়া যাত্রা শুরু করে ব্রাজিল ।মাঝমাঠ থেকে বল নিয়ে চোখের পলকে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। ক্ষণিকেই তা ঠেলে দেন সতীর্থের পায়ে। লক্ষ্যভেদ করতে মোটেও ভুল করেননি সহযোদ্ধা।
বাকি সময়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমন চালায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার সামনে প্রথম গোল শোধ করার দারুণ এক সুযোগ আসে ৩০তম মিনিটে। বাম পাশ থেকে লিওনেল মেসির ফ্রি-কিকে সবার চেয়ে ওপরে লাফিয়ে মাপা হেড করেন সার্জিও আগুয়েরো। কিন্তু সেটি গিয়ে আঘাত হানে ক্রসবারে ফিরে আসে বল।
এবাভেই কোনো সুযোগ করে নিতে পারেননি মেসি। শেষ পর্যন্ত গোলের দেখা পাননি তিনি। ছোট ম্যাজিসিয়ানের মতো ব্যর্থ অন্যরাও। ফলে পরাজয় মেনে নিয়ে করে মাঠ ছাড়তে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।
অপর পৃষ্ঠে বিজয়মাল্য পরে বিজয়ীর বেশে আনন্দ-উল্লাসে মাতেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২ -০ গোলে হারিয়ে ফাইনালে উঠা ব্রাজিল তারকারা। এ নিয়ে ১২ বছর পর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লেখালেন তারা।
আরোও পড়ুন: আবারো হুয়াওয়ে চলবে গুগল অ্যান্ড্রয়েড : লাইসেন্স ফিরিয়ে দিচ্ছে গুগল
পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার(৪জুলাই) ভোরে অপর সেমিতে পেরুর মোকাবেলা করবে গত দুবারের চ্যাম্পিয়ন চিলি।
এই খেলার জয়ী দলের সঙ্গে আগামী রোববার রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ফাইনালি লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল।












