স্টাফ রিপোর্ট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোঃ ওয়াসিম আব্বাসকে, বাস থেকে ফেলে হত্যার দায়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার ধারা পরিবর্তন সহ ৭ দফা দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করছে সিলেট পরিবহন শ্রমিক ফেডারেশন।
গত ২৩ মার্চ ২০১৯ ইং রোজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজারের শেরপুর এলাকায় ঢাকা-সিলেট রোডে, ময়মনসিংহ থেকে আসা সিলেটগামী উদার পরিবহনের বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সিকৃবি শিক্ষার্থীকে গাড়ি থেকে নিচে ফেলে দিলে, ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায় ওয়াসিম।
এ বিষয়ে ২৫ (মার্চ ২০১৯ইং) তারিখ সোমবার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় এ মামলার অভিযোগ দায়ের করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মৃত্যুঞ্জয় কুন্ড।
আদালত এই অভিযোগে অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে দন্ডাদেশ জারি করলে শ্রমিকরা এ দণ্ডাদেশের বিপক্ষে দাবি তুলেন।
শ্রমিকদের দাবি গুলো হল দন্ডবিধির ৩০২ এর স্থলে ৩০৪ দ্বারা লাগাতে হবে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারার জরিমানার পরিমাণ ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ৫০০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এই আইনের ৮৪, ৯৮ ও ১০৫ ধারাকে জামিনযোগ্য করতে হবে। এই আইনের ৮৪ ও ৯৮ ধারা দুইটিতে জরিমানা ৩ লক্ষের পরিবর্তে ৩০ হাজার টাকা করা। জটিল দুর্ঘটনা তদন্ত সাপেক্ষে দ্বারা নির্ধারণ ও তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।
গত ২৮ মার্চ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর নেতারা ২৯ এপ্রিল রোজ সোমবার কর্মবিরতি পালনের ডাক দেন।
তারই পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল সমগ্র সিলেট বিভাগে শ্রমিক ধর্মঘট পালিত হচ্ছে।
এই ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা তাদের কর্মস্থলে যাতায়াত করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
শ্রমিক নেতারা জানান তাদের দাবি মানা না হলে পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহবান করবেন তারা।










