লাউয়াছড়া কুড়িয়ে পাওয়া নবজাতক কন্যাশিশুর পিতা-মাতার সন্ধান!!

0
176
bissobarta.com
bissobarta

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকা থেকে জীবিত কুড়িয়ে পাওয়া নবজাতক কন্যাশিশুর পিতা-মাতার সন্ধান পেয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রবিবার রাত ১১টায় শ্রীমঙ্গল শহর থেকে তাকে আটক করা হয়।শিশুটির পিতা অরুন করকে আটক করা হয়েছে।অরুন কর কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো.সোহেল রানা জানান, ‌‌‘নবজাতক উদ্ধারের পর তারা বিভিন্ন ভাবে খবর খুঁজতে থাকেন এ নবজাতকের পিতা মাতা কারা। এক পর্যায়ে কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে ওই নবজাতকের মায়ের অবস্থান নিশ্চিত হয়ে তার সাথে দেখা করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি এবং এসআই মালেক রাতে শহর থেকে তার প্রতিবেশী বাসিন্দা সিএনজি চালক অরুন করকে কৌশলে আটক করেন।
তিনি আরও জানান, সে তারই স্বজাতি বাড়ীর পাশের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে মেয়েটির গর্ভজাত সন্তান ভুমিষ্ট হলে অরুন লাউয়াছড়া বনে ফেলে আসে।

অরুন কর বিবাহিত ও দুই সন্তানের জনক।

এদিকে, অরুন করসহ তার সহযোগী আরও দুইজনের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণ, গুম, হত্যার চেষ্টা এর অভিযোগে শ্রীমঙ্গল থানায় মামলা রজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার (২৪-৪-২০১৯ইং) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকা থেকে জীবিত নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বর্তমানে সে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত দিন