কমলগঞ্জে নিয়োগের শর্তাবলী অমান্য করে প্রার্থী নিয়োগের অভিযোগ

0
163
bisso barta

স্টাফ রিপোর্ট: কমলগঞ্জ , মৌলভীবাজার ঃইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য়) প্রকল্পে নিয়োগে অনিয়মের অভিযোগ।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে সম্প্রতি একজন আদালত সহকারী পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয় । উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে । কিন্তু গ্রাম আদালতের আদালত সহকারী পদের নিয়োগ পত্রের সাথে নিয়োগের কোন মিল নেই। নিয়োগ ক্ষেএে তার ভিন্ন।

বিশ্বস্ত সূত্রে জানা যায় রুমি আক্তার (২৫) কমলগঞ্জ পৌরসভার নাগরিক। তাহলে রুমি আক্তার কিভাবে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের আদালত সহকারী পদের নিয়োগ পান ,এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে রুমি আক্তার এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

গ্রাম আদালত সক্রিয়করণ (২য়) প্রকল্পের কমলগঞ্জ উপজেলা সমন্বয়কারী কয়ছর আহমদ রাসেল এর সাথে ফোনে যোগাযোগ করলে, বলেন রুমি আক্তার কে স্থায়ীভাবে কোন নিয়োগ দেওয়া হয়নি। এটা অস্থায়ী (টেম্পোরারি) ৬ মাসের নিয়োগ ছিল। তিনি আরো বলেন রুমি আক্তার তিন(৩) কর্ম দিবস কাজ করার পর আজ মঙ্গলবার (২৪এপ্রিল) রুমি আক্তার নিজ থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমাকে(উপজেলা সমন্বয়কারী) অবগত করেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করুন (২য়) প্রকল্পের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মোঃ কামাল হোসেন বলেন রুমি আক্তার নিয়োগ পরিক্ষায় ভাল করেছে এবং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের সনদ দিয়েছেন বিধায় আমরা নিয়োগ দিয়েছি। যদি ইউনিয়নের সনদ নকল হয় আমরা কর্তৃপক্ষ ব্যবস্হা নিব বলে জানান।

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃমাহমুদ আলী বলেন তিনি রুমি আক্তার আমার ওয়ার্ডের নাগরিক নয়।

আপনার মতামত দিন