নিখোঁজ জুবেল- ১৫ দিন অতিবাহিত

0
163
bissobarta
www.bissobarta.com

স্টাফ রির্পোট: নিখোঁজ হওয়ার ১৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি আব্দুস সালাম জুবেলের।প্রশাসনের সহায়তার পরও কেটেগেল অনেক দিন।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের আকবরপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র আব্দুস সালাম জুবেল ।

সে গত ০৮ এপ্রিল ২০১৯ তারিখে অফিস থেকে ফেরার সময় গিয়াসপুর বাজার থেকে সন্ধ্যা ০৬.৩০ টায় নিখোঁজ হয়েছেন। জুবেল তিনি “মৌলভীবাজার ক্যবল সিস্টেম ( MCS) শ্রীমঙ্গলের ভৈরব বাজারে চাকুরী করতেন”। আব্দুস সালাম জুবেল(১৮) প্রতিদিন বিকাল ৫.০০ টার দিকে বাড়ি ফিরেন, নিখোঁজের পূর্ব মুহূর্তেও তার সাথে ফোনে কথা হয় এর ১০ মিনিট পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়, এবং সে আর বাড়ি ফিরে নি।

তার ব্যবহৃত ফোন নাম্বার হলো – ০১৭৬০-০৭৯২৬৪, বিগত ৮ এপ্রিল ১৯ ইং অনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকা থেকে জুবেল নিখোঁজ।

মৌলভীবাজার সদর থানায় সাধারন ডায়রি করা হলেও পুলিশ প্রশাসন নিরব রয়েছে। ডায়রি নং- ৫৪৭, তারিখ: ১০.০৪.২০১৯। সাধারণ ডায়রি করেন তার বড় ভাই আব্দুস সামাদ আজাদ। ১১.০৪.২০১৯ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার সময় ২০ (বিশ) মিনটের মতো আব্দুস সালাম জুবেলের মোবাইল খোলা পেয়ে পরিবারের লোকজন থানায় দৌড়ে যান কিন্তু, থানা থেকে আশানুরূপ ফল পাননি।

জুবেল এর পরিবার প্রশাসনের সহায়তা চেয়েছেন। বিগত ১৫ দিন থেকে জুবেল এর কোন খোঁজ না পেয়ে পরিবারের সকল কান্নায় ভেঙ্গে পড়েছেন।

আপনার মতামত দিন